শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৮:১৭ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফতুল্লায় পোষাক কারখানার নারী পরিচ্ছন্ন কর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : [২] নারায়ণগঞ্জের ফতুল্লায় অবন্তি কালার টেক্সটাইল লিমিটেড নামক রপ্তানীমুখী একটি পোষাক তৈরির কারখানার পরিচ্ছন্ন এক নারী কর্মীকে কারখানাটির অস্টম তলার বাথরুমে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

[৩] আগে ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত রুবেল (২৮) কে গ্রেপ্তার করে। সোমবার (১১ অক্টোবর) তাকে বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল নওগাঁ জেলার আত্রাই থানার মধুগুরনই গ্রামের আব্দুল লতিফ সর্দারের পুত্র ও ঐ কারখানায় চাকুরি করে।

[৪] মামলা সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে বাদী কারখানাটির অস্টম তলার বাথরুমের বাইরে পরিস্কার করার সময় গ্রেপ্তারকৃত রুবেল জোড় পূর্বক তার মুখ চেপে বাথরুমে নিয়ে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় সে ডাক চিৎকার করলে কারখানয় কর্মরত কর্মকর্তা-শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

[৫] এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়