শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহানপুরে নানী বাড়ী থেকে ফেরার পথে দুই শিশু উধাও

আবদুল ওহাব: [২] বগুড়ার শাজাহানপুরে সুবর্ণা আকতার সুমনা (১৪) এবং সুমাইয়া আকতার (৭) নামে অবুঝ দুই বোন নানী বাড়ী থেকে মাত্র এক কিলোমিটার দূরে নিজ বাড়ীতে ফেরার পথে উধাও হয়েছে। শিশু দুটি উপজেলার কাটাবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে এ ঘটনায় শাজাহানপুর থানায় সাধারন ডাইরী করা হয়েছে।

[৩] সোমবার ১১ অক্টোবর ভুক্তভোগী পরিবার জানাযায়, মা-হারা শিশু দুটি পিতা ও দাদা-দাদীর কাছে পরম আদরে লালন পালন হচ্ছিল এবং পাশ্ববর্তী তালপুকুর দাখিল মাদরাসায় যথাক্রমে ৭ম ও ২য় শ্রেনীতে লেখাপড়া করে। এরই ধারাবাহিকতায় পাশেই তালপুকুর গ্রামে তারা নানী বাড়ীতে বেড়াতে যায়।

[৪] আর নানীবাড়ী থেকে নিজবাড়ী সামান্য একটু পথের ব্যবধান হওয়ায় নানী সুখীমন বৃহস্পতিবার বিকেলে তাদেরকে একটি রিকশাভ্যানে উঠিয়ে চালককে বলে দেয় ওই বাড়ির সামনে নামিয়ে দেওয়ার জন্য। কিন্তু রিকশাচালক তাদেরকে সেখানে নামিয়ে না দিয়ে অজানার উদ্দেশ্যে নিয়ে যায়। পরে বিকেল গড়িয়ে সন্ধ্য রাত হলেও ফিরে আাসেনি শিশু সুবর্ণা আকতার সুমনা ও সুমাইয়া।

[৫] এরপর স্বজনরা চারিদিকে খোজাখুজি করেও তাদের সন্ধান পায়নি। এ ঘটনায় শিশুদুটির পিতা-মাতা ও স্বজনদের কান্না আহাজারীতে আকাশ বাতাস ভারি করে তুলেছে এবং সবাইকে অণুরোধ জানিয়েছেন বগুড়ার শাজাহানপুর থানা অথবা ০১৭৪০৮২৯০১৮ নম্বরে সন্ধান দেওয়ার জন্য।

[৬] শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এবিষয়ে অণুসন্ধান চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ