শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাজিলের জার্সিতে থিয়াগো সিলভা খেলেছেন ১০০ ম্যাচ

স্পোর্টস ডেস্ক: [২] মাঠে নামলেই অসাধারণ মাইলফলকে পৌঁছে যাবেন। গত এক দশক ধরে ব্রাজিলের রক্ষণদুর্গের বিশ্বস্ত হাতিয়ারের এমন মাইলফলক দেখতে মাঠের সমর্থকরাও অধীর আগ্রহে বসে ছিলো। কিন্তু, সমর্থকদের সেই আগ্রহে কিছুটা পানি ঢেলে দেন ব্রাজিল কোচ তিতে। শুরুর একাদশে থিয়াগো সিলভাকে ছাড়াই যে খেলতে নামে সেলেসাওরা।

[৩] চেলসি ডিফেন্ডারের মাইলফলক পৌঁছানোর অপেক্ষা বাড়লো। প্রতীক্ষার অবসান হতে অপেক্ষা করতে হয় ম্যাচের ঠিক ৭১তম মিনিট পর্যন্ত। গোলশূন্য ড্রয়ে ম্যাচে এডার মিলিতাও বদলে নামলেন তিনি। আর কলম্বিয়া বিপক্ষে মাঠে নেমেই করে ফেললেন শতক। ব্রাজিলের হলুদ জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে শততম ম্যাচটি খেলতে নামেন ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার।

[৪] ২০০৭ সালে কোপা আমেরিকায় ব্রাজিল দলে জায়গা পেয়েছিলেন থিয়াগো সিলভা। তবে, সেবার কোন ম্যাচই খেলা সুযোগ পাননি। পরের বছরই ব্রাজিলের জার্সি গায়ে জড়ান। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে অভিষেক হয়ে যায় তাঁর। এরপর আর ফিরে তাকাতে হয়নি। গত দশকে নিজেকে ব্রাজিল দলের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে গতকাল হলুদ জার্সি গায়ে খেলে ফেললেন ১০০তম ম্যাচ। গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়