শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরাপদ পরিবেশ মৌলিক মানবাধিকার, বললো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

লিহান লিমা: [২] নিরাপদ, পরিষ্কার, স্বাস্থ্যকর এবং টেকসই পরিবেশের অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিতে রেজ্যুলেশন পাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সমালোচনার মুখেও ব্যাপক সমর্থনে ভোটটি পাশ হয়।

[৩] কোস্টারিকা, মালদ্বীপ, মরক্কো, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ডের আনা এই প্রস্তাবে পরিবেশের অবস্থা উন্নত করতে দেশগুলোকে সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। এটি ৪৩-০ ভোটে পাশ হলেও চীন, ভারত, জাপান এবং রাশিয়া ভোট দানে বিরত ছিলো। যুক্তরাজ্য শেষ পর্যন্ত বিধি-নিষেধ বাধ্যগত না করার শর্তে ভোট দেয় এবং যুক্তরাষ্ট্র কাউন্সিলের সদস্য না হওয়ায় ভোট দিতে পারে নি।

[৪]রেজ্যুলেশনে তিন বছরের জন্য বিশেষ প্রতিবেদক হিসেবে একটি পদ সৃষ্টি করা হয় যিনি জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবগুলো কিভাবে মানবাধিকারকে প্রভাবিত করবে তা পর্যবেক্ষণ করবেন।

[৫]বিশ্ব স্বাস্ত্য সংস্থার মতে, প্রতি বছর বিশ্বের ২৩.৩ ভাগ মৃত্যুর জন্য দায়ী বায়ুদূষণ এবং রাসায়নিক সংস্পর্শতার মতো পরিবেশগত ঝুঁকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়