শিরোনাম
◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দগলের পর পুরো দেশের মত তাদের ক্রিকেটও টালমাটাল একটা অবস্থার মধ্যে যাচ্ছে। এমনকি একটা সময় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়েও তৈরি হয়েছিল শংকা। তবে বিশ্বকাপ শুরুর আগে একপ্রকার চমকই দিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

[৩] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দল তাদের পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক কিংবদন্তি জিম্বাবুয়াইন ক্রিকেটার ও ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে।

[৪] শুক্রবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগান দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার।

[৫] ফ্লাওয়ার ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ড দলের কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তার অধীনেই ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলো ইংলিশরা।

[৬] এসিবি চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি বলেছেন, অ্যান্ডি ফ্লাওয়ারকে এসিবিতে পেয়েছে আমরা উচ্ছ¡সিত। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আমাদের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন তিনি। তার বিপুল অভিজ্ঞতা আসন্ন বিশ্বকাপে আমাদের দলের জন্য অনেক উপকারে আসবে।

[৭] উল্লেখ্য, জিম্বাবুয়ের হয়ে ৬৩ টেস্ট ও ২১৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। আর ইংল্যান্ড জাতীয় দল ছাড়াও আইপিএল, সিপিএল, পিএসএল এবং দ্য হানড্রেডে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের। - ক্রিকবাজ

  • সর্বশেষ