শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ১২:৪০ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি ভালো ঘরের ছেলে, পালাব না : জামিনের আবেদনে আরিয়ান

নিউজ ডেস্ক: মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিন আজও নামঞ্জুর করেছেন আদালত। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলে থাকতে হবে তাকে। এদিন ম্যারাথন সওয়াল-জবাব পর্ব শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান আরএম নেরলিকার খারিজ করেন আরিয়ান খান-সহ তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আবেদন।

আজও আদালতে নিজেকে নির্দোষ দাবি করে শাহরুখ-পুত্র নিজের আইনজীবী মাধ্যমে কোর্টকে জানিয়েছেন, ‘আমি ২৩ বছর বয়সী একটা ছেলে, আমার কোনও ক্রিমিন্যাল রেকর্ড নেই। আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ড্রাগস নিতে বলা হলে আমি অস্বীকার করেছিলাম। আমার বিরুদ্ধে আর কোনও অভিযোগ নেই। আমার ফোনের সমস্ত ডেটা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে’।

তিনি আরও জানান, ‘আমার বাবা-মা রয়েছে, পরিবার এখানে থাকে। আমি ভালো ঘরের ছেলে ড্রাগস নেয়নি। আমার ভারতীয় পাসপোর্ট রয়েছে, আমি কোথাও পালিয়ে যাব না’। এমনকি ক্ষমতাশালী বাবার ছেলে বলে তথ্য-প্রমাণের লোপাটের কোনও চেষ্টাও সে করবে না- এমন আশ্বাস দেয় আরিয়ান।

আরিয়ান বলেন, ‘আমার কাছ থেকে কোনওরকম মাদক উদ্ধার হয়নি, এবং যে চ্যাটের কথা বলা হচ্ছে সেগুলো সেইসময়ের যখন আমি বিদেশে ছিলাম।’ যদিও মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র দাবি, মাদক সেবনের কথা স্বীকার করেছেন আরিয়ান। গ্রেফতারি পরোয়ানায় হাতে লিখে নিজের ‘ভুল’ কবুল করেছিলেন আরিয়ান। আরিয়ানের সেই হাতে লেখা বয়ানও প্রমাণ হিসাবে আদালতে দাখিল করেছেন তদন্তকারীরা।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়