শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ফিলিপাইনের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণমাধ্যম ও বাকস্বাধীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন রেসা

আসিফুজ্জামান পৃথিল: [২] সরকারি টিভি স্টেশনে ক্যারিয়ার শুরু করা মারিয়া রেসা ১৯৮৭ সালে স্বতন্ত্রভাবে নিজের প্রোডাকশান কোম্পানি প্রোব প্রতিষ্ঠা করেন। জীবনের বেশিরভাগ সময় তিনি কাজ করেছেন সিএনএন ফিলিপাইনে। রেসাকে বর্তমান ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের চরমতম সমালোচক মনে করা হয়।

[৩] ১৯৬৩ সালের ২ অক্টোবর ফিলিপাইনের ম্যানিলায় জন্মগ্রহণ করেন রেসা। তাকে পৃথিবীর ২৫ সেরা সাংবাদিকের একজন বলে স্বীকৃতী দিয়েছে রিপোর্টার্স উইদআউট বর্ডার্স।

[৪] তিনি দুটি বই লিখেছেন। দুটিই দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান সন্ত্রাস বিষয়ে।

[৫] এছাড়াও প্রিন্সটন ও ফিলিপাইনের দিলিমান বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন মারিয়া রেসা।

  • সর্বশেষ