শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসি থেকে কীসের স্বীকৃতি পেলেন, বুঝেই উঠতে পারছেন না নাসুম

স্পোর্টস ডেস্ক : [২] প্রতি মাসে পারফরম্যান্সের ভিত্তিতে একজন করে সেরা পুরুষ ও নারী ক্রিকেটার নির্বাচন করে আইসিসি। এর আগে বাংলাদেশ থেকে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান এই স্বীকৃতি পেয়েছিলেন। এবার সেপ্টেম্বর মাসের সেরা হওয়ার লড়াইয়ে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। কিন্তু বিষয়টা আসলেই কি তা তিনি বুঝতেই পারছেন না।

[৩] বুধবার (৬ অক্টোবর) ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে প্রকাশ করেছে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ-এর তিন জনের সংক্ষিপ্ত তালিকা। তাতে ছেলেদের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন নাসুম । বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী ব্যাটসম্যান জাসকারান মালহোত্রা।

[৪] বৃহস্পতিবার ওমান ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন সেরে ভিডিও বার্তায় নাসুম জানালেন, অনেকের সঙ্গে কথা বলেও তার মাথায় ঢুকছে না কীসের স্বীকৃতির লড়াইয়ে তিনি, আসলে বিষয়টা আমিও জানতাম না। বিষয়টা আমি বুঝতেই পারিনি যে কি জিনিসটা।

[৫] হোটেলে ফিরে সবার সঙ্গে কথা বলছিলাম, মুশফিক ভাইয়ের সঙ্গেও কথা বলছিলাম। অনেকের সঙ্গেই কথা বলছি, মুশফিক ভাইয়ের সঙ্গে এটা নিয়ে বেশিই কথা বলেছি। উনি বললেন, তোকে নমিনেশন করা হয়েছে, এখনো সবাই ভোট দেবে। ভোট বেশি হলে তোকে প্লেয়ার অব দ্য মান্থ করবে আরকি। আমি সত্যি কথা বলতে এখনো বুঝে উঠতে পারিনি জিনিসটা আসলে কি। আলহামদুলিল্লাহ হয়ত এটা অনেক সম্মানের একটা বিষয়। গত সিরিজগুলো ভালো খেলেছি। এর পুরস্কার হয়তবা। - ডেইলিস্টার, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়