শিরোনাম
◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৪:০১ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাত ৮টায় হবে বাংলাদেশ-ওমান প্রস্তুতি ম্যাচ, দেখা যাবে টি স্পোর্টসে

নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্বকাপ মিশনে আজ (শুক্রবার) প্রথমবারের মতো কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ওমান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ একাদশ নামে আনঅফিসিয়াল এই প্রস্তুতি ম্যাচটি খেলবে টাইগাররা।

[৩]বাংলাদেশ সময় রাত ৮টায় আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ওমান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ একাদশ। আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ হলেও এটি সরাসরি দেখা যাবে টিভিতে।

[৪]দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। শুক্রবার সকালে খবরটি নিশ্চিত করেছে টি স্পোর্টস কর্তৃপক্ষ।

[৫]আজকের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে আগামীকাল (শনিবার) আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে এটি একদিন পিছিয়ে রোববারও হতে আমিরাত যাত্রা।

[৬]সেখানে গিয়ে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে দুই ম্যাচও টিভিতে দেখানো হবে কি না তা পরে জানিয়ে দেবে টি স্পোর্টস।

[৭]দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে আগামী ১৫ অক্টোবর ফের ওমানে চলে যাবে বাংলাদেশ দল। সেখানে ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। পরে ১৯ তারিখ ওমান ও ২১ তারিখ পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে টাইগাররা। সম্পাদনা: রাহুল রাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়