শিরোনাম
◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরিপুরে নৌকার নমিনেশন পেলেন যারা

আনোয়ার হোসেন: [২] আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের আ'লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

[৩] মনোনয়ন প্রাপ্তরা হলেন- ১নং গেদুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, ২নং আমগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পাভেল তালুকদার, ৩নং বকুয়া ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের রেজা, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অনীল চন্দ্র দাস(মাষ্টার), হরিপুর সদর ইউনিয়নে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তফা, ৬নং ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম।

[৪] উপজেলার ৬টি ইউপির চেয়ারম্যান পদে ৩৫ জন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কোরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ৬ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা করে সম্প্রতি দলের হাইকমান্ডে পাঠান। এর প্ররিপ্রেক্ষিতে ৭ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ উপজেলার ৬টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে।

[৫] ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং আগামী ১১ নভেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে হরিপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায় যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়