শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ১২:২২ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালদা নদী থেকে প্রায় ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ

মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হালদায় অভিযান পরিচালনা করে ২ হাজর ৭’শ মিটার ঘেরা জাল জব্দ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৩] বৃহস্পতিবার (৭ অক্টোবর) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেতৃত্বে অভিযানে একটি মাছ ধরার নৌকা ধ্বংস করা হয়।

[৪] বিকেলের দিকে টানা কয়েক ঘণ্টা হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানকালে উড়কিরচর জেলেপাড়া এলাকা থেকে একটি জাল বসানোর নৌকা আটক করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি।

[৫] এর আগে বিগত ৪ অক্টোবর রাতভর পরিচালিত অভিযানে হালদার উপজেলার গড়দুয়ারা ও উত্তর মাদার্শার বিভিন্ন স্থান থেকে ৫টি বড় ঘেরাজাল উদ্ধার করা হয়। জাল ৫টির মোট দৈর্ঘ্য ২ হাজার ৭০০ মিটার।

[৬] স্থানীয় গ্রাম পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিকল্পনা ও পরিচালনা করা হয়। আইডিএফ এর সহযোগিতায় গ্রাম পুলিশের মাধ্যমে জালগুলো জব্দ করা হয়।

[৭] ইউএনও শাহিদুল আলম বলেন, হালদায় মা মাছ ও ডলফিন রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত কঠোর অভিযান চলবে। অবৈধ মাছ শিকারীদের তথ্য প্রদান করার জন্য হালদার পাড়ের সচেতন লোকজনকে অনুরোধ জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়