শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সার্চ কমিটি ছাড়া নির্বাচন কমিশন গঠনের বিকল্প নেই, আইন করার সময় ও সুযোগও নেই: আইনমন্ত্রী 

মহসীন কবির: [২] বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ‘শেখ মুজিব: সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি স্মারক গ্রন্থ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। ডিবিসি টিভি

[৩] আইনমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। যখন সার্চ কমিটি গঠন করা হয়েছিল তখন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের অভিমত নিয়েছিলেন। সবাই রাজি হওয়ার পরেই সার্চ কমিটির গেজেট হয়েছিল। যদিও সার্চ কমিটির গেজেটটা আইন নয়, কিন্তু এটা যেহেতু সবার কনসেন্স নিয়ে করা হয়েছিল ও রাষ্ট্রপতির সিদ্ধান্তে হয়েছিল, সেটা কিন্তু আইনের কাছাকাছি। আমি এখনও বলছি, এটা আইন নয়, আইনের কাছাকাছি। তারপরও এই সার্চ কমিটি দ্বারা কয়েকজন নির্বাচন কমিশনার মনোনিত করা হয়েছিল এবং ইসি গঠন করা হয়েছিল।

[৪] আনিসুল হক বলেন, ‘আজকে নতুন করে কিছু বলার অবকাশ নেই। আমি এমন কথা বলছি না যে, ইসি গঠন নিয়ে যে আইনের কথা সংবিধানে বলা আছে, তা করবো না, কিন্তু করোনা পরিস্থিতি এবং এই ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে এখন আইন করে ইসি গঠন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠিত হবে। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়