শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের বিদ্যুৎকেন্দ্রে কয়লার তীব্র সংকট

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি (সিইএ) বুধবার জানায়, দেশটিতে ১৩৫ টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৬৩ টিতে দুই দিনের বা তার চেয়েও কম সময়ের কয়লা সরবরাহ করা হয়েছে। ১৭টিতে কয়লার মজুদ নেই বললেই চলে। আর ৭৫ টি বিদ্যুৎ কেন্দ্রে পাঁচ দিনের কয়লা মজুদ আছে। সিএনএন

[৩] ভারতে উৎপাদিত বিদ্যুতের ৭০ শতাংশই আসে কয়লা থেকে। এছাড়া ভারতের মোট কয়লা ব্যবহারের ৭৫ শতাংশই যায় ইউটিলিটিতে (বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান)। কিন্তু কয়লার ভয়াবহ সংকট এসব খাত একেবারে ভেঙ্গে পড়তে পারে।

[৪] ভারতের মোট কয়লার ৮০ শতাংশই উত্তোলন করে রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া জানায়, আন্তর্জাতিক বাজারে কয়লার দাম এবং জাহাজীকরণ ব্যয় বৃদ্ধি ভারতের বিদ্যুৎ খাতের জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়লাচালিত কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন ক্রমাগত কমছে।

[৫] বাজার বিশ্লেষকরা জানায়, কয়লার তীব্র সংকটের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে দামের তারতম্যকে দায়ী বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাজারে কয়লার দাম নির্ধারণের সিদ্ধান্ত নির্ভর করে কোল ইন্ডিয়ার ওপর। পণ্যটির দাম বাড়ালে বিদ্যুতের দাম ও মূল্যস্ফীতিতে বড় প্রভাব পড়ে।

[৬] ভারতে কয়লা সংকটের কারণে বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব তৈরি করছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ কয়লা আমদানিকারক, উৎপাদক ও ব্যবহারকারী। দেশটিতে বিশ্বের চতুর্থ বৃহৎ কয়লার মজুদ রয়েছে। দেশটিতে প্রধানত ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়