শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ১২:৪১ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে অগুনে ভষ্মিভুত শতাধিক ব্যবসা প্রতিষ্ঠা, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

পটুয়াখালী প্রতিনিধি: [২] পটুয়াখালী শহরের নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত শতাধীক দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টার প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেছেন।

[৩] বুধবার মধ্য রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

[৪] খবর পেয়ে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট এবং কলাপাড়া উপজেলা, বরিশাল বাকেরগঞ্জ এবং মির্জাগঞ্জ উপজেলা থেকে মোট ৬টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণে আশার আগে আগুনের লিলেহিন শিখা মুদি মনোহারী, চালের আরৎ,রংয়ের দোকানসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুরে ছাই হয়ে যায়।

[৫] এদিকে পটুয়াখালী পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কতৃপক্ষ ঘটনা পরিদর্শন করেছেন। আগুনের সূত্রপাতের সঠিক কারন এখনও জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্থরা জানায়, ফায়ারসার্ভিসের বিলম্বরের কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়