শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৯:০৪ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ছাত্রলীগের পদ পাওয়া চতুর্থ শ্রেণির সেই ছাত্রকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া চতুর্থ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েলকে অব্যাহতি দেয়া হয়েছে।আরটিভি

ফেসবুকে সমালোচনার মুখে বুধবার (৬ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেয়া হয়। এর আগে, মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আবু তৈয়ব অপি ও লোকমান হোসেন রুবেল ৭১ সদস্যের কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন। এরপর চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে উপজেলা কমিটির পদে রাখার বিষয়টি জানাজানি হলে মুহূর্তে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের সই রয়েছে। তবে অব্যাহতিপত্রে কোনও কারণ উল্লেখ করেননি তারা।

জানা গেছে, লালমাই উপজেলা প্রতিষ্ঠার প্রায় ৪ বছর পর মঙ্গলবার (৫ অক্টোবর) ছাত্রলীগের প্রথম কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৭১ সদস্যের ওই কমিটিতে দেখা গেছে, সাধারণ সদস্যের তালিকায় আজমাইন আঞ্জুম নোয়েলের নাম রয়েছে।

ছেলে ছাত্রলীগের পদ পাওয়ার পর নোয়েলের বাবা কামাল বলেন, ‘আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, সেখানে আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টি সমাধান করবো।’

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, ‘ভুলবশত আজমাইন আঞ্জুম নোয়েলের নাম কমিটিতে তালিকাভুক্ত হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর বুধবার (৬ অক্টোবর) উপজেলা কমিটি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।’

  • সর্বশেষ