শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোস্তাফিজের ৫ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন নামিবিয়ার

স্পোর্টস ডেস্ক: [২] আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের শুরুটা হয়েছিল স্বপ্নের মতোই। ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২২ রানে ৫ উইকেট শিকার করেছিলেন ফিজ।

[৪] ফিজের পাঁচ বছর পর বুধবার (৫ অক্টোবর) আরেক বিশ্বকাপের আগ মুহুর্তে বাহাতি পেসার হিসেবে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার বংশদ্ভূত নামিবিয়ার ক্রিকেটার জান ফ্রাইলিঙ্ক। বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৪ ওভার বোলিংয়ে ২৪ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন তিনি। যা বাহাতি পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ড।

[৫] শুধু তাই নয় মাত্র পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করলেন ফ্রাইলিঙ্ক। তার আগে এই কীর্তি দেখিয়েছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস, অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগার, ভারতের যুযবেন্দ্র চাহাল ও দীপক চাহার। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়