শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবি নির্বাচনের জন্য প্রস্তুত মিরপুর

মাহিন সরকার: [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন বুধবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। দুই বছর পর দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থার পরিচালনা পরিষদের নির্বাচন। শুরুতে নিরুত্তাপ নির্বাচনের ইঙ্গিত থাকলেও ধীরে ধীরে তা জমে উঠেছে। এবার তিন ক্যাটাগরিতেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

[৩] সব মিলিয়ে ২৩ পদে লড়বেন ৩১ জন। যদিও সাত পরিচালক এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্লাব ক্যাটাগরিতেই জমজমাট, হাড্ডাহাড্ডি নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি ১২ পরিচালক নির্বাচিত হন ক্লাব ক্যাটাগরি থেকে, যে পদের জন্য এবার লড়বেন ১৬ কাউন্সিলর।

[৪] বিসিবির পরিচালনা পরিষদে থাকবেন ২৫ পরিচালক। এদের ২৩ জন আসবেন তিনটি ক্যাটাগরি থেকে। বাকি দুইজন বোর্ডে আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আবারও বোর্ডের পরিচালক হচ্ছেন।

[৫] ২৩ পরিচালকের সাত জন আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলোর (বরিশাল বিভাগ) কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই লড়াইটা হতে যাচ্ছে ১৬ পরিচালক পদে।

[৬] মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খালিদ হোসেন। আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ক্যাটাগরি ১-এ পরিচালক পদে নির্বাচনের জন্য ঢাকা বিভাগ থেকে মনোনয়নপত্র কিনেছিলেন মাদারীপুরের এই সংগঠক। তবে ভোট গ্রহণের স্লিপে তার নাম ও ব্যালট নম্বর থাকবে। তার সরে যাওয়ায় এই বিভাগে দুটি পদের জন্য এখন প্রার্থী রইলেন তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ), নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ) ও সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কিশোরগঞ্জ)। এই বিভাগের ১৮ জন কাউন্সিলর বেছে নেবেন যে কোনো দুইজনকে। রাজশাহীতে পদ একটি। নির্বাচনে লড়বেন সাইফুল আলম চৌধুরী স্বপন ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এবারই প্রথম নির্বাচন করছেন পাইলট।

[৭] ক্লাব ক্যাটাগরি থেকে ১২ পদের জন্য লড়বেন ১৬ কাউন্সিলর। ১৭ কাউন্সিলর মনোনয়নপত্র কিনে জমা দিলেও শেষ পর্যন্ত শওকত আজিজ রাসেল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এই ক্যাটাগরি থেকে নির্বাচন করছেন বিসিবির দুইবারের সভাপতি নাজমুল হাসান পাপন। আরও আছেন গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মাহবুব উল আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ওবেদ রশিদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), সালাহ উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের (ঢাকা এসেটস), মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব), শওকত আজিজ রাসেল (আম্বার স্পোর্টিং ক্লাব), রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি) ও মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি)।

[৮] মিরপুরে বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। করোনার কারণে অনেক কাউন্সিলরই সরাসরি ভোট দিতে আগ্রহী হচ্ছেন না। সব মিলিয়ে ৬৬ জন পোস্টাল ব্যালট এবং ৮ জন ই-ব্যালটে ভোট দেওয়ার সুযোগ চেয়েছেন। তাদের মধ্যে নির্বাচন কমিশন ৫৭ কাউন্সিলরকে সেই সুযোগটা দিয়েছে। ভোট গণনা শেষে রাতেই প্রাথমিক ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। পরদিন চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়