শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০১:১৬ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে থেকে জন্মদিন উপদযাপনের আনন্দ, ভালোলাগাটা অন্যরকম : মৌসুমী

ইমরুল শাহেদ: পূর্ব ঘোষণা অনুসারে চিত্রনায়িকা মৌসুমী আগামী ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে তিনি এক মাস থাকবেন। ওমর সানি জানান, তার মেয়ে মার্কিন নাগরিক। আগামী ২৯ অক্টোবর মেয়ে ১৮ বছরে পা দিবে। মার্কিন নিয়ম অনুসারে বয়স ১৮ পূর্ণ হলে সোস্যাল সিকিউরিটি ও এনআইডি’র জন্য আবেদন করতে হবে। আবেদনের একদিনের মধ্যে সেগুলো হয়ে যাবে।

এছাড়া মৌসুমীর মা ও ছোটবোন নায়িকা ইরিন জামান আটলান্টায় থাকেন। এ সময়টাতে তিনি তাদের সঙ্গেও দেখা করবেন। ওমর সানি জানান, মৌসুমীকে সেখানে ১৫ থেকে ২০ দিন থাকতে হতে পারে। তারপর যত দ্রুত সম্ভব তিনি দেশে ফিরে আসবেন। ইতোমধ্যে এফডিসির করুই তলায় পরিচালক মীর্জা সাখাওয়াতের ‘ভাঙন’ ছবির সেট পড়েছে। সেখানে তিনি শুটিং শুরু করবেন। এর আগে জাহিদ হোসেনের ‘সোনার চর’ ছবিতে কাজ করে এসেছেন হোতাপাড়ায়। এ ছবিটিতে তার বিপরীতে রয়েছেন ওমর সানি।

ভাঙন ছবিটি নির্মিত হচ্ছে অনুদানের অর্থ সহযোগিতায়। আরো একটি অনুদানের ছবিতে কাজ করছেন মৌসুমী। সেটি হলো আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’। কয়েকদিনের মধ্যে আবু তাওহীদ হিরনের পরিচালনায় ‘সংশয়ী’ নামে নতুন একটি ছবিরও কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে আগামী ৩ নভেম্বর তার জন্মদিন। এবার দিনটি দেশে উদযাপনেরও সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। কারণ ওই সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ প্রসঙ্গে মৌসুমী গণমাধ্যমকে বলেন, ‘প্রত্যেক জন্মদিনেই কোনো না কোনো কিছু বিশেষভাবে করা হয়ে থাকে।

গত বছর করোনা ছিল। তারপরও স্বাস্থ্যবিধি মেনে বিশেষ আয়োজন করা হয়েছিল। এবার যেহেতু দেশেই থাকছি না, তাই এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনাও নেই। তবে এটা সত্যি, দেশে থেকে জন্মদিন উপদযাপনের আনন্দ, ভালোলাগাটা অন্যরকম। তারপরও সবার কাছে দোয়া চাই ভালোভাবে যেন যেতে পারি এবং ফিরতেও পারি।’ তিনি আরও জানান, নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরেই আগে অসমাপ্ত সিনেমাগুলোর শুটিং শেষ করে তারপর নতুন কাজ শুরু করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়