শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১০:০৪ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করায় জব্দ ইলিশ এতিমখানায় বিতরণ

নুর উদ্দিন মুরাদ: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে বিক্রি করায় ২০০ কেজি ইলিশ ও তিন লাখ মিটার কারেন্ট জালজব্দ করা হয়েছে। জব্দ করা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। একইসঙ্গে নৌকার মালিককে এক হাজার টাকা জরিমানাকরেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] সোমবার (০৪ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

[৪] অভিযান সুত্রে জানা যায়,মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযানেইলিশ বিক্রির দায়ে নৌকার মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা ২০০ কেজি ইলিশ পাঁচটিএতিমখানায় দেওয়া হয়েছে। ৪০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

[৫] অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরসদস্যরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়