শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০১:২১ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌনতা ছাড়াই হাজার বছর টিকে আছে এক প্রজাতির গুবরে পোকা

অনলাইন ডেস্ক: প্রকৃতির চিরন্তন নিয়মে পুরুষ ও নারী, দুই প্রজাতির প্রাণীর প্রজননের মাধ্যমে রক্ষা হয় বংশধারা। কিন্তু ছোট্ট এই প্রাণীটি হাজার বছর ধরে বংশ রক্ষা করে যাচ্ছে যৌনতা ছাড়াই।

বলা হচ্ছে ওপ্পিয়েলা নোভা নামে এক প্রজাতির গুবরে পোকার কথা।আকারে এক মিলিমিটারের পাঁচ ভাগের এক ভাগ প্রাণীটি প্রকৃতির চিরন্তন নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যৌনতা ছাড়াই দিব্যি পৃথিবীর বুকে টিকে আছে হাজার বছর ধরে।

বিজ্ঞানীদের মতে, ছোট্ট এই প্রাণী প্রকৃতির সঙ্গে যেন লুকোচুরি খেলছে। এই প্রাণীটির পুরুষ প্রজাতি নেই। আছে শুধু নারী। শুধু নারী প্রজাতির মাধ্যমেই কীভাবে প্রাণীটি হাজার বছর টিকে আছে তা বিজ্ঞানীদের জন্য বিস্ময়কর বৈকি।

এ ব্যাপারে বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দাঁড় করিয়েছেন।তার মধ্যে একটা হলো পার্থেনোজেনেসিস প্রজনন। এটা একটি অযৌন প্রজনন প্রক্রিয়া যেখানে ডিম্বাণু শুক্রাণুর মাধ্যমে নিষিক্ত হওয়া ছাড়াই ভ্রূণে পরিণত হতে পারে।

দীর্ঘদিন ধরে ওপ্পিয়েলা নোভা নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এই প্রাণীটি এমন কোনো উপায়ে প্রজনন করে যা আমাদের জানা নেই।

বিজ্ঞানীরা জানান, এটা খুব বিরল ব্যাপার। কোনো পুরুষ প্রজাতি নেই, তারপরও প্রাণীটি বংশ রক্ষা করছে। এটা প্রকৃতির অপার রহস্যের মধ্যে অন্যতম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়