শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে প্রতি ঘণ্টায় পুরুষের হাতে খুন হয় ৬ নারী

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দুই বছর আগে জাতিসংঘের প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, স্বামী বা নিকট আত্মীয়দের হাতেই বেশি খুন হন নারীরা। বৃটিশ বাংলাদেশি শিক্ষিকা সাবিনা নেসাকে লন্ডনে পিটিয়ে হত্যা করার পর বৃটিশ সংবাদ মাধ্যম দ্য মিরর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

[৩] অন্য একটি প্রতিবেদনে বলা হয়, শুধু যুক্তরাজ্যেই প্রতি তিন দিনে পুরুষের হাতে একজন নারী খুন হন।

[৪] যুক্তরাজ্য ভিত্তিক হত্যাকাণ্ড নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ফেমিসাইড সেন্সাসের সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, নারীদের হত্যাকাণ্ডের ৬২ শতাংশ সংগঠিত হয় তাদের বর্তমান অথবা সাবেক সঙ্গীর দ্বারা।

[৪] ফেমিসাইড তাদের গবেষণায় আরো বলে, নিহত নারীদের ৩৪ শতাংশের বয়স ১৮ বছরের নিচে। নির্যাতনের শিকার ৫৯ শতাংশ নারী নির্যাতনের শিকার হন বর্তমান অথবা সাবেক সঙ্গী বা পুরুষ আত্মীয়দের দ্বারা।

[৬] ৬২ শতাংশ নারী যারা তাদের বর্তমান অথবা সাবেক সঙ্গীর হাতে খুন হন তাদের মধ্যে কমপক্ষে ৪৩ শতাংশ নারী খুন হন সঙ্গীর সাথে আলাদা হওয়ার পর অথবা আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু করার পর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়