শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:৩২ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে ৪৭ লাখ টাকার হেরোইনসহ মাদককারবারী গ্রেপ্তার

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ৪৭ লাখ টাকার হেরোইনসহ নাজমুল হক নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

[৩] গ্ৰেপ্তারকৃত হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে নাজমুল হক (৫৫)।

[৪] মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সেভেন স্টার হোটেলের সামনে গোপন সূত্রের ভিত্তিতে র‍্যাব-১ একটি দল অভিযান চালিয়ে হেরোইনসহ নাজমুল হক নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৪৭ লাখ টাকা।

[৫] এই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কালিয়াকৈর থানার তদন্ত ওসি আবুল বাশার জানান, মাদককারবারী নাজমুল হককে আজ রবিবার দুপুরে গাজীপুর হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়