শিরোনাম
◈ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও) ◈ তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ, বললেন ‘আমি ফুললি স্ট্রং’ ◈ ১১ দলের লংমার্চে যাননি নাহিদ, জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির? ◈ ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ৭ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে ১ ◈ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকার বেশি নয়, অতিরিক্ত নিলেই কঠোর ব্যবস্থা ◈ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:০৭ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২ বার সিদ্ধান্ত বদলের পর ঠিক সময়েই ওমান যাচ্ছে বাংলাদেশ

মিনহাজুল আবেদীন: [২] বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা নিয়ে হঠাৎ নাটকীয়তা। বিসিবি থেকে একবার বলা হলো ফ্লাইট স্থগিত, আবার আধাঘণ্টা পরে জানানো হলো নির্ধারিত সময়েই যাবে ফ্লাইট। ডিবিসি টিভি

[৩] সর্বশেষ খবর অনুযায়ী নির্ধারিত সময় রাত পৌনে এগারটায় ওমানের উদ্দেশে দেশ ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। এজন্য দলের সব ক্রিকেটার ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকা পোস্ট

[৪] এর আগে রাত আটটার দিকে নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন ওমানে ঘূর্ণিঝড় শাহিনের কারণে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার ফ্লাইট স্থগিত করা হয়েছে। তার বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম খবরটি প্রচারও করে।

[৫] তবে আধাঘণ্টা পরে বিসিবির লজিস্টিক সাপোর্টের সদস্য ওয়াসিম খান এবং আরো দুয়েকজন কর্মকর্তা জানান, বাংলাদেশ দলের ফ্লাইট রাতে নির্ধারিত সময়েই ছেড়ে যাবে। পরে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাও।

[৬] ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সাগরের পানি ৫ থেকে ১২ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হতে পারে এই প্রাকৃতিক দূর্যোগের ফলে। ঘূর্ণিঝড়ের ফলে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে দেশটির দক্ষিণ উপকূলের রাজধানী শহর মাসকাটের। বাংলা ট্রিবিউন

[৭]  আগামী ১৭ অক্টোবর ওমানের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম পর্ব। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে সেদিনই। মাহমুদউল্লাহর দল আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮টায় খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আগামী ১৯ ও ২১ অক্টোবর যথাক্রমে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

  • সর্বশেষ