শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষমতায় আসছে বিএনপি জনগণের জন্য কী করবে জানানো জরুরি: গয়েশ্বর

শিমুল মাহমুদ: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) যাবে এ কথার কোনো সন্দেহ নেই। যাওয়ার পর তো কেউ না কেউ ক্ষমতায় আসবেন। সেটা যদি বিএনপি হয় আর ক্ষমতায় আসে আপনারা ভবিষ্যতে কি করবেন? এটা মনে হয় জনগণকে জানানো খুব জরুরি।

[৩] কারণ হাসিনার যে নিষ্পেষণ, নির্যাতন, মুদ্রাপাচার, দুর্নীতি এগুলো মোটামুটি ঘরে ঘরে জানা হয়ে গেছে। এ থেকে জাতি মুক্তি চায়, মানুষ মুক্তি চায়। সে মুক্তির লক্ষ্যে আপনারা ভবিষ্যতে কি কি পদক্ষেপ নিবেন। অথবা তারা (আওয়ামী লীগ) যে সমস্ত অপকর্ম করছেন এগুলোর সুষ্ঠু বিচার হবে কিনা।

[৪] রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়