শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভ্রমণ সংক্রান্ত আইন কঠোর করলো নিউজিল্যান্ড

সুমাইয়া মিতু: [২] রোববার দেশটির সরকার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী অঞ্চলে সতর্কতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। নিউজিল্যান্ডের করোনা বিষয়ক মন্ত্রী ক্রাইস্ট হিপকিন্স বলেন, ১৭ বছর এবং তার বেশি বয়সীদের মধ্যে যে সকল মানুষ নিউজিল্যান্ডের নাগরিক নয় তাদের নিউজিল্যান্ডে প্রবেশের জন্য সম্পূর্ণ ভ্যাকসিনেটেড হতে হবে। ইয়ন

[৩] নিউজিল্যান্ডের জাতীয় বিমান সংস্থা ঘোষণা দিয়েছে, তারা সকল আন্তর্জাতিক যাত্রীদের জন্য আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে নো জ্যাব নো ফ্লাই নীতি চালু করতে যাচ্ছে।

[৪] করোনা মোকাবেলায় নিউজিল্যান্ড ইতোমধ্যেই ব্যাপক সাফল্য অর্জন করেছে। ৫ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা মাত্র ২৭ জন যা সম্ভব হয়েছে দেশটির সঠিক সময়ে নেওয়া বিভিন্ন উদ্দ্যোগের কারণে। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়