শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১০:০৮ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনকে হারিয়ে শীর্ষে চেলসি

স্পোর্টস ডেস্ক : [২] আক্রমণাত্মক ফুটবলে ইংলিশ লিগের ম্যাচে শুরুতে এগিয়েও যায় চেলসি। তবে খেলার ধারার বিপরীতে গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে সাউথ্যাম্পটন। শেষ দিকে ১০ জনের দলে পরিণত হলে আর পেরে ওঠেনি সফরকারীরা। এই সময়ে দুই গোল করে জয়ে ফেরে টমাস টুখেলের দল।

[৩] স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার (২ অক্টোবর) ৩-১ গোলে জিতেছে চেলসি। এই জয়ে আপাতত প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি। ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের বিপক্ষে হেরে যাওয়া টুখেলের দলকে শুরুতে এগিয়ে নেন ট্র্যাভো শ্যালাবা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন জেমস ওয়ার্ড-প্রাউস। পরে তিনিই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ দিকে টিমো ভেরনার দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান বেন চিলওয়েল। - বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়