শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামাল আহমেদ: দেশীয় সংবাদমাধ্যমগুলোর বিশ্বাসযোগ্যতা যখন ক্রমাগত প্রশ্নবিদ্ধ হচ্ছে

কামাল আহমেদ: বিদেশি চ্যানেলের স¤প্রচার বিজ্ঞাপনমুক্ত করার দাবিটি সম্ভবত উঠেছিলো দেশীয় চ্যানেলগুলোর পক্ষ থেকে। বিজ্ঞাপন থেকে রাজস্ব না পেলে সরকার তা বাংলাদেশের সীমানায় প্রচার করতে দেবে না, এমন একটা ধারণাও কেউ কেউ তুলে ধরেছেন। কিন্তু এই সিদ্ধান্তের পরিণতিতে বিবিসি, আল-জাজিরা, সিএনএন-এর মতো আন্তর্জাতিক সংবাদভিত্তিক চ্যানেলগুলোর স¤প্রচারও বন্ধ হয়ে গেছে। এটা খুবই উদ্বেগের বিষয়।

দেশীয় সংবাদমাধ্যমগুলোর বিশ্বাসযোগ্যতা যখন ক্রমাগত প্রশ্নবিদ্ধ হচ্ছে, তখন খবরের বিকল্প সূত্রগুলো বন্ধ করে দেওয়ার মানে দাঁড়াবে মানুষকে তথ্য থেকে বঞ্চিত করা। বিনোদন বিষয়ক চ্যানেলগুলো, বিশেষ করে ভারতীয় চ্যানেলে যেসব পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রচার করা হয়, সেগুলো হয়তো এখন বাংলাদেশের চ্যানেলগুলোতে সরাসরি আসবে। কিন্তু বিবিসি, আল-জাজিরা বা সিএনএনে প্রচারিত বিজ্ঞাপনগুলোর পণ্য ও সেবার বাংলাদেশে তেমন একটা চাহিদা ও প্রাসঙ্গিকতা নেই। সুতরাং সংবাদভিত্তিক চ্যানেলগুলোকে এই কথিত ক্লিন-ফিড স¤প্রচারের বিধান থেকে অব্যাহতি দেওয়া উচিত। অবশ্য নাগরিককুল যদি শুধু বিটিভি এবং আরও বিটিভিতে তুষ্ট থাকেন, তাহলে অন্য কথা।

পুনশ্চঃ এই পোস্ট দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই একজন জানালেন ‘আকাশ’-এর গ্রাহকরা সব চ্যানেল পাচ্ছেন। হতে পারে ‘আকাশ’ এর বেলায় বিধানটি প্রযোজ্য নয়। অথবা সিদ্ধান্ত কার্যকর করা সময়সাপেক্ষ। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়