শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ১২:০১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গা গ্রেপ্তার

আয়াছ রনি: [২] রোহিঙ্গা কমিউনিটির শীর্ষ নেতা মাষ্টার মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।

[৩] আটককৃত রোহিঙ্গারা হলো- জিয়াউর রহমান ও আব্দুস সালাম।

[৪] ২ অক্টোবর রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত দুই জনকে রাতেই উখিয়া থানায় হস্তান্তর করেছে এপিবিএন।

[৫] ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক( পুলিশ সুপার) নাঈমুল হক শনিবার (২ অক্টোবর) সকালে দুই রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

[৬] এর আগে ১ অক্টোবর শুক্রবার দুপুর ১২ টার দিকে এপিবিএনের সদস্যরা মোহাম্মদ সেলিম প্রকাশ ওরফে লম্বা সেলিমকে আটক করেছিলেন। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়। এ নিয়ে মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় এ পর্যন্ত তিন সন্দেহ ভাজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

[৭] বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়