শিরোনাম
◈ ব্যক্তিগত বক্তব্যে কেউ আহত হলে দুঃখ প্রকাশ করছি: শিক্ষামন্ত্রী ◈ ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা কেন স্থগিত হয়নি? সংসদে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী ◈ সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, যুদ্ধ চললে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান ◈ ‘ফার্মের মুরগি’ বিতর্কে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ◈ এআই ক্যামেরার পর ট্রাফিক নজরদারিতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি ◈ রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী ◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর ◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহসীন-উল হাকিম: রামু-উখিয়া ট্রাজেডি: ৯ বছর হয়ে গেলো বিচার চলছে এখনো

মোহসীন-উল হাকিম: রামু-উখিয়ার বৌদ্ধ মন্দিরে হামলার কথা মনে আছে? আট বছর আগের এই রাতে বিষাক্ত আগুন জ্বলেছিলো কক্সবাজারের রামুর বেশ কয়েকটি বৌদ্ধ মন্দিরে হামলা হলো,আগুনে পুড়লো মানবতা। সারারাত ছটফট করলাম। সকাল নয়টার মধ্যে অফিস। তারপর আকাশ পথে কক্সবাজার। দুপুরের মধ্যে রামু। তখনও জ্বলছে আগুন। ভয়ঙ্কর ঘটনা। কিন্তু এখানেই শেষ নয়।বিকেল হতেই খবর আসতে থাকলো, উখিয়া-টেকনাফের বৌদ্ধমন্দিরগুলোতেও হামলা হচ্ছে। রামুর নিউজ পাঠাতে পাঠাতে রওনা দিলাম উখিয়ার দিকে। কক্সবাজারের তরুণ সাংবাদিক ছোট ভাই ইমরুল কায়েস সঙ্গে।

তার কাছেই প্রথম খবর পেলাম, উখিয়ায় তাদের গ্রামের বাড়ি কোটবাজারের বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে। তার বাবা মাহমুদুল হক চৌধুরী মেই হামলা ঠেকানোর চেষ্টা করছেন। সময় গড়িয়ে সন্ধ্যা। আমরা পৌঁছে যাই সেখানে। আক্রমণ ঠেকাতে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে বেশ কয়েকটি গুলিও করেছিলেন উখিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী। বৌদ্ধ মন্দিরে হামলাকারীদের ছোঁড়া ইট-পাথরের আঘাতে আহতও হন। এদিকে সন্ধ্যার পর পরই আসেন কক্সবাজারের সে সময়ের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার। কোটবাজারের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে অভিযান পরিকল্পনা করছিলেন। তার কিছুক্ষণের মধ্যে আসেন সে সময়ের বিজিবি ১৭ এর অধিনায়ক লে কর্নেল খালেকুজ্জামান। হাতে সময় নেই। দিনের ধাক্বা সামলানো গেলেও রাতের হামলা ঠেকানো যাবে না।

ওদিকে বিভ্রান্ত হাজারো মানুষের ভীড় এগিয়ে আসছে। অন্ধকারে ঘটতে পারে যেকোনো অঘটন। তাই সময় নষ্ট না করে বিজিবি ও পুলিশের দল দুটি এগিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে ছত্রভঙ্গ করে দেওয়া হয় হামলাকারীদের। রক্ষা পায় উখিয়ার কোটবাজারের ‘পশ্চিমরতœা সুদর্শন বৌদ্ধ বিহার’। নারকীয় সেই ঘটনার নয় বছর পেরিয়ে গেলো। এখনও বিচার চলছে। ফেসবুক থেকে
রামু-উখিয়া ট্রাজেডি: ৯ বছর হয়ে গেলো বিচার চলছে এখনো

  • সর্বশেষ
  • জনপ্রিয়