শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে আটক ৬

সুজন কৈরী: [২] রাজধানীর বংশাল ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের অীভযোগে ৬ জনকে আটক করেছে র‌্যাব-১০।

[৩] শুক্রবার ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার র‌্যাব- ১০ এর একটি দল বংশালের নবাবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই করার অভিযোগে রুবেল সরদার ও আল আমিন নামের দুই জনকে আটক করে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি ছুরি, ১টি সুইচ গিয়ার চাকু, ৩টি মোবাইল ফোনসেট ও নগদ ৫ হাজার ৩০০টাকা উদ্ধার করা হয়েছে।

[৪] এছাড়া একই দিন র‌্যাব- ১০ এর অপর দল যাত্রাবাড়ীর কাজলা ছনটেক প্রধান সড়ক এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। আটকদের নাম- সুজন শেখ, মনির শেখ, শাকিল ও রায়হান। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি চাকু, ৫টি মোবাইল ফোনসেট ও নগদ ৫ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৭] র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা বেশ কিছুদিন ধরে বংশাল ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ধারালো চাকুর ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করছিলো। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়