শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের ২৩ জুয়াড়ি গ্রেফতার, বিএমডব্লিউ গাড়ি ও মোবাইল উদ্ধার

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অনলাইন বাজির সাথে জড়িত ২৩ জন জুয়ারিকে গ্রেফতার করেছে ভারতের সাইবেরাবাদ পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ জানিয়েছে এ খবর।

[৩] সাইবেরাবাদ পুলিশ কমিশনার এম স্টিফান রবীন্দ্র জানিয়েছেন, গ্রেফতারের সময় জুয়ারিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৯৪ লাখ রুপি ও ৫ টি বিলাসবহুল গাড়ি। এর মধ্যে আছে একটি বিএমডব্লিউ গাড়ি। এ ছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৪৭টি স্মার্ট ফোন, ল্যাপটপ, জুয়া খেলার বোর্ড। এই সবকিছুই তারা ব্যবহার করতো অনলাইন বাজি খেলার জন্য। -জি নিউজ, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ