শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জে বাবু (১৯) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌর এলাকার গয়লা মহাশ্মশান সংলগ্ন যমুনা নদীতে জেলেদের জালে তার মরদেহ উঠে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত বাবু একডালা পূর্নবাসন এলাকার মজিবর ইসলামের ছেলে।

[৩] স্থানীয়রা জানান, নিহত বাবু প্রায় সময় মাদকাসক্ত থাকতো। বুধবার রাতে মাদকসেবন করে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যায় বলে জানিয়েছেন এলাকাবাসি। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি।

[৪] বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার গয়লা মহাশ্মশান সংলগ্ন যমুনা নদীতে জেলেদের জালে তার মরদেহটি উঠে আসে।

[৫] ২নং ফাঁড়ির অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে সুরুহাল রিপোর্ট করা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়