শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

রিয়াজুর রহমান: [২] চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মনিরুল আলম নামে একজনকে হত্যার দায়ে করা মামলায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এ কেএম মোজাম্মেল হক এই আদেশ দেন।

[৩] যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মাকসুদুর রহমান প্রকাশ শাহিন চেয়ারম্যান, জামাল, আব্দুর রহমান প্রকাশ রহমান হুজুর, আহসান উল্লাহ, আলতাফ হোসেন, মেহরাজ, মান্নান, ফারুক, ফুলি মিয়া, আশ্রাফ ও আবদুর রহমান। রায় ঘোষণার সময় নয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুইজন পলাতক। তারা হলেন আব্দুর রহমান ও আশ্রাফ। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ারা ইস্যু করা হয়েছে।

[৪] চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান রায়ের তথ্য নিশ্চিত করে বলেন, আদালতে রায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

[৫] ২০১৫ সালের ৩১ জুলাই মনিরুল ইসলামকে মগধরা ইউনিয়নের ষোলশহরের জেলেপাড়ায় কুপিয়ে হত্যা করে আসামিরা। ঘটনার পরদিন নিহতের ভাই রবিউল আলম সমীর মেম্বার বাদী হয়ে সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেন।

[৬] ২০১৮ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে মামলাটি। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়