শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনা এখন আগের মতো নেই: রোনাল্ড কোম্যান

স্পোর্টস ডেস্ক: [২] দুঃসময় যেনো পিছু ছাড়ছে না বার্সেলোনার। একের পর এক বাজে পারফরম্যান্সে দল হয়ে দাঁড়িয়েছে যেন গৌরবময় অতীতের কঙ্কাল। কোচ রোনাল্ড কোম্যানের ওপর চাপও বাড়ছে দিনদিন।

[৩] বেনফিকার কাছে হারার পর কোম্যান বললেন, অতীতের সঙ্গে তুলনায় গিয়ে তিনি হাহাকার করতে চান না। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কিছুটা তার কণ্ঠে ফুটে উঠল বটে।

[৪] আমার দলের সামর্থ্য নিয়ে তর্ক করতে যাব না আমি। বার্সেলোনা যে আগের মতো নেই। এই বার্সেলোনার সঙ্গে আগের বার্সেলোনার তুলনার কোনো অর্থই নেই। এটা পানির মতো পরিষ্কার।

[৫] আমি কেবল ক্লাবে নিজের কাজের ব্যাপারেই মতামত দিতে পারি। আমি অনুভব করি, খেলোয়াড়রা আমার পাশে আছে। মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়