শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গায়ের রঙ কালো বলে সানি লিওনের দত্তক মেয়েকে ফিরিয়ে দিয়েছে ১১ দম্পতি

নিউজ ডেস্ক: এক এক করে দম্পতি আসছেন। কোনো এক অনাথ শিশুকে দত্তক নিয়ে তারা চলে যাচ্ছেন। কিন্তু একটি শিশু বার বার সেই তালিকা থেকে বাদ পড়ছে। একবার নয়, দু'বার নয় ১১ বার একই ঘটনা ঘটে! কারণ শিশুর গায়ের রঙ কালো। সে খুবই রুগ্ন।

তারপর এলো ১২ নম্বর দম্পতি। তারা এসে সেই কালো,রুগ্ন শিশুকেই বেছে নেন তাদের সন্তান হিসেবে। সেই দম্পতি হলেন সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবর। দত্তক নিয়ে নতুন বাবা-মা শিশুটির নাম দেন নিশা কৌর ওয়েবর।

২০১৭ সালে নিশাকে দত্তক নেন সানি-ড্যানিয়েল দম্পতি। পরবর্তী অনাথআশ্রম থেকে জানিয়েছিল, দম্পতিরা সচরাচর শিশুদের জাত-পাত, ধর্ম, গায়ের রং, স্বাস্থ্য ইত্যাদি দেখে তবে দত্তক নেন। আর সে সবের জন্য বাদ পড়ে যাচ্ছিল নিশা। কিন্তু বলি-অভিনেত্রী সে সবের পরোয়া না করে প্রথম দেখাতেই নিশাকে নিজের সন্তানের জায়গায় স্থান দিয়েছেন।

এদিকে নিশাকে দত্তক নেওয়ার পরের বছরই সারোগোসির মাধ্যমে আরও দুই পুত্রসন্তানের জন্ম দেন সানি লিওন। তিন সন্তানের বিভিন্ন ছবি বার বার উঠে আসে এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম ওয়ালে।

সম্প্রতি ঢালিউড সিনেমা থেকে বাদ পড়েছেন সানি লিওন। বাংলাদেশের ‘বিক্ষোভ’ নামের একটি চলচ্চিত্রের আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। তবে সেন্সর ছাড়পত্র পেলেও ‘বিক্ষোভ’ সিনেমায় দেখা যাবে না সানি লিওনকে। জানা গেছে, সেন্সর বোর্ডে সানির সেই আইটেম গানটি জমাই দেওয়া হয়নি।

বাংলাদেশের চলচ্চিত্রে সরকারের পূর্বানুমতি ছাড়া বিদেশি শিল্পীরা কাজ করতে পারবেন না, এমনটাই আইনে আছে। এই সিনেমায় অনুমতি না নিয়েই সানি লিওনকে নিয়ে শুটিং করা হয়েছিল। এ কারণে সেন্সর বোর্ডে তার অংশটি জমাই দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ওই সময় হুট করেই সানি লিওনের শিডিউল পেয়েছিলাম আমরা। তা ছাড়া ওই সময় শুটিং না করলে একসঙ্গে রাহুল দেবকেও পাওয়া যেত না। ফলে তাড়াহুড়োর মধ্যে অনুমতি নেওয়ার সময় পাইনি আমরা। ভেবেছিলাম, পরে বাংলাদেশে ফিরে অনুমতির বিষয়টি ঠিকঠাক করে নেব। কিন্তু তা আর সম্ভব হয়নি। এ কারণে সরকারের নিয়ম মেনে সিনেমা থেকে সানি লিওনের অংশটি বাদ দিয়েছি।’

তিনি আরও জানান, ‘প্রযোজনা সংস্থার শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল নামে ভারতে শাপলা মিডিয়ার একটি শাখা আছে। কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানটি অঙ্কুশকে নিয়ে সিনেমা করতে যাচ্ছে। সেই সিনেমাতেই গানটি রাখার কথা আছে।’

সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়