শিরোনাম
◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবের সেবা কার্যক্রমে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম: [২] সংসদীয় কমিটির বৈঠকে আরটিপিসিআর ল্যাব স্থাপন পরবর্তী কার্যক্রম দ্রুত চালু ও বরিশাল বিমান বন্দরের বিভিন্ন সংস্কারমূলক কাজের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

[৩] বুধবার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্র¿ণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি র আ ম উবায়দুর মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

[৪] বৈঠকে ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালন) বিল-২০২১’, বৈশি^ক করোনা মহামারি প্রতিরোধে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সর্বশেষ পদক্ষেপসমূহ, মুজিব বর্ষ পালন এবং সংসদীয় সাব কমিটি কর্তৃক মিশরীয় দু’টি বিমান লীজ গ্রহণের অভিযোগ সম্পর্কিত তদন্ত রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে আগামী বৈঠকে সুপারিশ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

[৫] বৈঠকে বিমান বন্দরে যাত্রীদের যাতায়াতের সুযোগ সুবিধা আরো নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়