শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণ টিকা: ডোমারে ৩ ঘণ্টায় বরাদ্দকৃত টিকা শেষ

রতন কুমার: [২] বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নীলফামারীর ডোমারে ইউনিয়ন পর্যায়ে করোনা প্রতিরোধে গণ টিকা প্রদানের আয়োজন করা হয়েছে।

[৩] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ মোট ১১টি গণ টিকা কেন্দ্রে নিবন্ধনকারীদের টিকা দেওয়া হয়। টিকা গ্রহণে আগ্রহীদের টিকাদান কেন্দ্রে উপস্থিতি টিকার মজুদ অপেক্ষা কয়েকগুন বেশি হওয়ায় শুরুর প্রায় ৩ ঘণ্টায় মধ্যে বেশিরভাগ কেন্দ্রে মজুদকৃত টিকার ডোজ শেষ হয়ে যায়। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত শতশত নারী পুরুষের ভীড় জমে যায়। ভীর সামলাতে হিমসিম খাচ্ছে পুলিশ, আনসার,গ্রাম পুলিশ সদস্যরা।

[৪] উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিসংখ্যান সূত্রে জানাযায়, উপজেলায় টিকা গ্রহণে নিবন্ধিতদের সংখ্যা এক ১ লাখ ৬ হাজার ১৫জন। টিকা পেয়েছেন ৭৯ হাজার ১’শ জন।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, গণ টিকার জন্য ৭ হাজার ২’শ ডোজ পেয়েছি এবং আমার পূর্বের মজুদ ছিলো ৩ হাজার। মোট ১০ হাজার ২’শ টিকা দেওয়া হয়েছে।

[৬] তিনি আরো জানান, নিবন্ধিতদের মধ্যে যারা টিকা পায়নি, তাদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়