শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় বিভিন্ন জেলায় আরো ৮ জনের মৃত্যু

সালেহ্ বিপ্লব:  [২] জেলা সিভিল সার্জন অফিস থেকে পাওয়া করোনার সর্বশেষ আপডেটে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া ব্যক্তিদের অনেকের করোনা শনাক্ত হয়েছিলো, বাকিদের মাঝে উপসর্গ দৃশ্যমান ছিলো।

[৩]  রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন ৪ জন।

[৪] চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬ জন।

[৫] এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ২৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

[৬] উপজেলাগুলোর মধ্যে আনোয়ারায় ২, রাউজানে ৬, ফটিকছড়িতে ২ ও সীতাকুণ্ডে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, হাটহাজারী, মিরসরাই ও সন্দ্বীপে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

[৭] চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৬১৪ জন। বাকি ২৮ হাজার ১৬ জন বিভিন্ন উপজেলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়