শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাতকে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১৩ ও গ্রেপ্তার ২

জাকারিয়া জোসেফ: [২] ছাতক এর পল্লীতে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় খসরু (৪০) নামক এক জন মৃত্যু বরণ করেছেন বলে জানা গেছে। এঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

[৩] প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাযায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত জহিরপুর গ্রাম নিবাসী আপন চাচাতো ভাই খসরু মিয়া (৪০) ও মজু মিয়ার মধ্যে বাড়ীর পার্শ্ববর্তী ডোবা দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ২৫ শে জানুয়ারী রোজ শনিবার দিবাগত রাতে ডোবা দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে খসরু মিয়া ও মজু মিয়া সহ উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।

[৪] তাৎক্ষণিকভাবে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত খসরু মিয়া (৪০) আজ ২৬শে সেপ্টেম্বর রোজ রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

[৫] ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারিতে খসরু মিয়া নামে একজন মৃত্যু বরণ করেছেন। এঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ