শিরোনাম
◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি ◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদ্দি নদীর পাড়ে খেলার সময় ডুবে গিয়ে আব্দুল্লাহ আরাফাত নামে এক আড়াই বছর বয়সের শিশু নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ২২ ঘন্টা পর ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

[৩] রোববার সকালে পালরদ্দী নদীর পদ্দারঘাট নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ আরাফাত পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামের আলাই ভান্ডারীর ছেলে।

[৪] সরেজমিন ও পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার সকালে শিশু আব্দুল্লাহ আরাফাত একা নদীর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে তার পা পিছলে পড়ে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদীর তিন কিলোমিটার জুরে উদ্ধার কার্যক্রম চালান। কিন্তু নদীতে তীব্র শ্রোতের কারনে তারা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

[৫] রোববার সকালে শিশু আবদুল্লাহ আরাফাতের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে শিশু আব্দুল্লাহ আরাফাতের মরদেহ তার বাড়িতে পৌঁছলে স্বজনদের বুকফাটা আর্তনাদে পুরো পরিবেশ ভারি হয়ে ওঠে।

[৬] নিহত শিশুর মা পারভিন বেগম আহাজারী করে বলেন, আমাদের বেখেয়ালের কারনে আরাফাতকে জীবনের তরে হারালাম।

[৭] মাদারীপুর ফায়ার সার্ভিসের সাব-কর্মকর্তা মাহাতাব হোসেন বলেন, ডুবুরির মাধ্যমে নদীতে আব্দুল্লাহ আরাফাতের উদ্ধার তৎপরতা অবহ্যত রেখেছিলাম। তখন নদীতে প্রচন্ড স্রোত থাকায় কোথায়ও তাকে পাওয়া যায়নি। আজ ভেসে উঠায় তাকে পাওয়া গেছে।

[৮] এ ব্যাপারে কালকিনি থানার এসআই মো. কাঞ্চন মিয়া বলেন, সকালে ঘটনা শোনার সঙ্গে-সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে হাজির হয়ে বিভিন্ন উপায়ে নদী থেকে নিখোঁজ আব্দুল্লাহ আরাফাতকে উদ্ধারের চেষ্টার কোন ত্রুটি রাখিনি। তবে আজকে তার মরদেহ নদীতে ভেসে ওঠার কারনে পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়