শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করাই ছিলো সাগরের নেশা

মাসুদ আলম : [২] র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান বলেন, শনিবার পৌনে ১২টায় রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে সাগর মিজিকে গ্রেপ্তার করে র‌্যাব। তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

[৩] তিনি আরও বলেন, নারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলত সাগর নামের এক যুবক। পরে ঘুরতে যাওয়ার কথা বলে তাদের বিভিন্ন হোটেল ও গোপন জায়গায় নিয়ে ধর্ষণ করতো। কক্সবাজারের রিসোর্টে চাঞ্চল্যকর নারী হত্যার প্রধান আসামি সাগর মিজি।

[৪] মাহফুজুর রহমান বলেন, গত ১৮ সেপ্টেম্বর সাগর কক্সবাজার কলাতলী এলাকার ‘আমারী রিসোর্টের’ একটি রুম ভাড়া নেন সাগর। ভাড়া নিয়ে হোটেল কর্তৃপক্ষকে তিনি জানান, তার স্ত্রী ঢাকা থেকে আসবেন তখন তাকে একটি ডাবল রুম দিতে হবে। গত ২০ সেপ্টেম্বর সাগর তার স্ত্রীর পরিচয়ে এক নারীকে রিসোর্টে নিয়ে আসে।

[৫] তিনি বলেন, ওই নারীকে ধর্ষণের একপর্যায়ে সাগরের সঙ্গে ধস্তাধস্তির সময় সাগর গলা চেপে ধরে দেওয়ালের সঙ্গে ধাক্কা দিলে ওই নারী মেঝেতে পড়ে যায়। তখন আবার গলা চেপে ধরে গ্লাস দিয়ে দুই/তিনবার মাথায় আঘাত করে হত্যার পর পালিয়ে যায় সাগর। পরদিন সকালে হোটেল কর্তৃপক্ষ কোনো সাড়া-শব্দ না পেয়ে মিস্ত্রিকে ডাকে। পরে দরজা ভাঙে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

[৬] তিনি আরও বলেন, সাগরের মোবাইল চেক করে এ পর্যন্ত ১০ থেকে ১২ জন শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ধর্ষণের তথ্য পাওয়া গেছে। তবে এ পর্যন্ত হত্যা করেছেন একজনকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়