শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান জাতীয় পতাকা নিয়েই মাঠে খেলতে নামবে: আজিজুল্লা ফজলি

স্পোর্টস ডেস্ক : [২] আফগানিস্তানে তালেবানের ক্ষমটা দখলের পর দেশটির ক্রীড়াঙ্গন স্বস্তিতে নেই। কয়েকদিন আগে বিনা নোটিশে আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীকে চাকরীচ্যুত করার ঘটনাও ঘটেছে। এমন অবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া না নেয়ার শঙ্কাও জাগে।

[৩] তবে সেসব শঙ্কার মেঘ কেটে যাচ্ছে। শঙ্কাটা ছিল আফগানিস্তান দল কোন পতাকা নিয়ে বিশ্বকাপে খেলবেন। আফগান নাকই তালেবানের পতাকা।

[৪] ইংরেজি দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ তাদের প্রতিবেদনে জানিয়েছিল, যে ১৬টি দেশ বিশ্বকাপে খেলবে তারা ইতোমধ্যে খেলোয়াড়দের তালিকা ও জাতীয় পতাকা জমা দিয়েছে। এখন যদি আফগানিস্তান জাতীয় দল তালেবানের পতাকাতলে খেলে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের বৈশ্বিক ইভেন্টে অংশ নিতে বাধা দিতে পারে এবং তাদের সাময়িকভাবে স্থগিত করতে পারে।

[৫] তবে সম্প্রতি ‘স্পোর্টস টক’ নামক একটি অনুষ্ঠানে আফগান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান আজিজুল্লা ফজলি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান জাতীয় পতাকা নিয়েই খেলতে নামবে।

[৬] দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে তালেবানদের পতাকা তলে আফগানিস্তানের খেলা নিয়ে আলোচনা করার জন্য আইসিসি একটি জরুরি বোর্ড সভা ডাকবে। ওই সভায় ভোট হতে পারে আফগান দলের বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে।

[৭] এখন যেহেতু আফগান ক্রিকেটের চেয়ারম্যান জানিয়েই দিলেন পতাকা নিয়ে বিতর্ক আর নেই তাই আফগানদের বিশ্বকাপে না খেলা নিয়েও কোনও শঙ্কা নেই। - স্পোর্টস টক / দ্য টেলিগ্রাফ

  • সর্বশেষ