শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক গ্রহনের প্রতিবাদ করায় উল্লাপাড়ায় এক গৃহবধূ ও প্রতিবন্ধী ছেলেকে মারপিট

রায়হান আলী: [২] মাদক গ্রহনের প্রতিবাদ করায় উল্লাপাড়ায় পারুল রানী ভৌমিক (৪৬) নামের এক গৃহবধূর উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার পূর্বদেলুয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা এসময় পারুলের বাক প্রতিবন্ধী ছেলে রিপন কুমারকেও (২২) বেধড়ক মারপিট করে।

[৩] হামলার শিকার উক্ত গ্রামের মৃত মঙ্গলা ভৌমিকের স্ত্রী পারুল রানী ভৌমিক অভিযোগ করেছেন, তার প্রতিবেশী পানজিদ ভৌমিকের ছেলে গৌতম কুমার অধিকাংশ সময় মাদকাসক্ত হয়ে প্রতিবেশীদের উপরে খারাপ আচরণ করত। এর আগে র‌্যাব-১২ ক্যাম্পে ইয়াবাসহ সে ধরা পড়ে। পরে জামিনে বেরিয়ে আসে। গৌতম মাদকাসক্ত হয়ে প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করে এবং এর আগে পারুল রানীর ছেলে বাক প্রতিবন্ধী রিপন কুমারকেও গৌতমসহ তার সহযোগীরা মারধর করে। পারুল এর প্রতিবাদ করে।

[৫] একই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌতম ও তার সহযোগী একই গ্রামের সুদেব, বাবলু ও শ্যামসহ কয়েকজন যুবক পারুল রানীর বাড়িতে এসে তাদের উপরে হামলা করে। এসময় লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তারা পারুল ও তার প্রতিবন্ধী ছেলেকে বেধড়ক মারপিট করে। এই ঘটনার পর প্রতিবেশীরা গুরুতর আহত পারুল রানীকে চিকিৎসার জন্য উক্ত হাসপাতালে ভর্তি করেন।

[৬] এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার সঙ্গে যোগাযোগ করলে ডিউটি অফিসার উপ পরিদর্শক আশরাফী খাতুন জানান, বৃহস্পতিবার রাতেই গুরুতর আহত পারুল রানী সিরাজগঞ্জ হাসপাতালে যাবার আগে ভ্যানযোগে থানায় এসে হামলাকারী উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করে গেছেন। পুলিশ এখন হামলাকারীদের খুঁজছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়