শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৫ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গোপসাগর থেকে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ৫

আয়াছ রনি: [২] কক্সবাজার বঙ্গোপসাগরের উপকূল থেকে সাড়ে চার লাখ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছেন র‍্যাব-১৫ এর সদস্যরা। এ সময় পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

[৩] ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রশিদ উল্লাহ, আমানত করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।

[৪] র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্রে কক্সবাজার র‍্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসূফের নেতৃত্বে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তারপর ধাওয়া করে সেই ট্রলারে পাওয়া যায় সাড়ে চার লাখ ইয়াবা।

[৫] বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান বলেন, গত এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র‍্যাব। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়েছে। সাড়ে চার লাখ ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

  • সর্বশেষ