শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনে অনড় পণ্যপরিবহন মালিক-শ্রমিক

শিমুল মাহমুদ: [২] বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান-ট্যাঙ্ক-লরি প্রাইম মুভার ওনার্স ওয়ার্কার্স কো-অর্ডিনেশন কাউন্সিল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী লিখিত বক্তব্য পড়ে শোনান।

[৩] তিনি বলেন, সরকার ২৬ সেপ্টেম্বরের মধ্যে ১০ দফা দাবি না মানলে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে। আমরা আমাদের দাবির ওপর লিখিত চুক্তি চাই। মৌখিক আশ্বাসে আমরা দাবি থেকে পিছু হটবো না।

[৪] তাদের দাবির মধ্যে আছে- সড়ক দুর্ঘটনার জন্য দণ্ডবিধির ৩০২ ধারায় চালকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার করা, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত জটিলতা সমাধান করা, 'অতিরিক্ত' অগ্রিম আয়কর প্রত্যাহার করা এবং কোভিড-১৯ মহামারির মধ্যে কোনো জরিমানা না দিয়ে তাদের যানবাহনের নথি আপডেট করার অনুমতি দেওয়া।

[৫] আহ্বায়ক রুস্তম আলি খান জানান, স্বরাষ্ট্রমন্ত্রী দাবি নিয়ে আলোচনা করতে ২৬ সেপ্টেম্বর তাদের সঙ্গে একটি বৈঠক করবেন। আমরা কাজের জন্য যেতে চাই না। আমরা চাই আমাদের দাবি পূরণ করা হোক, যোগ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়