শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালিবানের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

সাকিবুল আলম:[২] বেশ কয়েকজন শীর্ষ তালিবান নেতার ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ঘোষণা দিয়েছে, শান্তি আলোচনায় তালিবান নেতাদের অংশগ্রহণের সুযোগ দিতেই তারা ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইয়ন

[৩] ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক নিষ্কৃতিপ্রাপ্ত তালিবান নেতাদের মধ্যে রয়েছেন, তালিবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল ঘানি বারাদার, শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই, জিয়াউর রাহমান মাদানি,খায়রুল্লাহ খাইরুখওয়াহ প্রমুখ।

[৪] জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ সিদ্ধান্তের ফলে তালিবান নেতারা এখন দোহায় শান্তি আলোচনায় অংশ নিতে পারবে। ২৩ সেপ্টেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ ৯০ দিনের জন্য এ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

[৫] নিষেধাজ্ঞা থেকে অব্যাহতিপ্রাপ্ত তালিবান নেতারা এর আগে কাতারে শান্তি আলোচনায় অংশ নিয়েছিলেন। ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিলের ব্যাপারে জাতিসংঘকে যুক্তরাষ্ট্র অনুরোধ করেছিলো বলে জানা যায়।

[৬] বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তালিবান সরকারের পক্ষ থেকে করা মানবাধিকার ও সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতিগুলো পালনের ব্যাপারে তাদের উৎসাহিত করার জন্য এ ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাব তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ