শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণা জেলা প্রশাসন পাচ্ছে প্রথম পুরস্কার

সুস্থির সরকার: [২] ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। ‘তথ্য সবার অধিকার; থাকবে না কেউ পেছনে আর’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ২০১৫ সালে ইউনেস্কোর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা বিস্তৃত হওয়ায় ডিজিটাল বৈষম্যের কারণে কেউ যেন পিছিয়ে না থাকে এটাই হচ্ছে দিন মূল বিশেষণ।

[৩] দিবসটি উপলক্ষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানে ভূষিত করা হয়ে থাকে। এ বছর বাংলাদেশের ৬৪টি জেলাকে এ পুরস্কার প্রদানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

[৪] আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উদযাপন উপলক্ষে তথ্য অধিকার সচেনতায় বিশেষ অবদানের জন্য এ বছর নেত্রকোণা জেলা প্রশাসনকে শ্রেষ্ঠ পুরস্কারের তালিকায় মনোনীত করা হয়েছে। তথ্য কমিশনের এক বিবৃতিতে এ সংবাদটি নিশ্চিত করা হয়েছে। এ সংবাদ প্রকাশের পর গণমাধ্যমে বেশ সারা পড়েছে। বিশেষ করে নেত্রকোণার সকল সংবাদ মাধ্যম সংবাদটিকে খুব গুরুত্বের সাথে প্রচার করেছে।

[৫] নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, “যে কোনো পুরস্কার গৌরবের। রাষ্ট্রের এই সম্মানকে আমি শ্রদ্ধা জানাই। যারা নেত্রকোণা জেলা প্রশাসনকে পুরস্কারের জন্য প্রথম স্থানে মনোনিত করে তালিকা প্রণয়ন করেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। তাদের দেয়া এ সম্মানকে মাথায় নিয়ে আগামী দিনে যেন রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে নিজেকে সমর্পন করতে পারি দোয়া করবেন।” সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ