শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ২০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

[৩] বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

[৪] গ্রেপ্তাকৃত আসামি আব্দুস সালাম (৩২) চাঁপাইনবাবগঞ্জের রেহায়চর আদর্শপাড়া গ্রামের নইম উদ্দিনের ছেলে।

[৫] প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০৬ গ্রাম হেরোইনসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তার সঙ্গে থাকা ১টি ট্রাক, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ২ হাজার টাকা জব্দ করা হয়।

[৬] গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ