শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিংয়ে ফিরলেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক: লকডাউন খুলে দেয়ার পর আবারো চলচ্চিত্রের তারকারা সরব হয়েছেন শুটিংয়ে। সেই ধারবাহিকাতায় বিরতির পর ফের শুটিংয়ে ফিরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। মানব জমিন

নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় ‘গাঙচিল’র শুটিংয়ে অংশ নেন তিনি। পূর্ণিমা বলেন, এই সিনেমায় এনজিওকর্মীর ভূমিকায় অভিনয় করছি। গল্পটা চমৎকার। এই সিনেমার কাজ আরও আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় পিছিয়েছে। শিগগিরই এর কাজ শেষ হয়ে যাবে।

এদিকে, বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও মাঝে মাঝে কাজ করে থাকেন পূর্ণিমা। নাটক, বিজ্ঞাপন ও উপস্থাপনায় দেখা যায় এই নায়িকাকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।

গত ১০ ও ১১ই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় কুমারিকা ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট ‘ইভা হেয়ার অয়েল’র বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেন। এটি নির্মাণ করেছেন রান আউট ফিল্মসের শামীম।

নায়িকা আরও জানান, শিগগিরই কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে পূর্ণিমার ওয়েব সিরিজ ‘মুন্সিগিরি’। অমিতাভ রেজার পরিচালনায় এ সিরিজে পূর্ণিমা অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। সিরিজটি নিয়ে বেশ আশাবাদী এ নায়িকা। তিনি বলেন, আমার প্রথম ওয়েব ফিল্ম এটি। গতানুগতিক ধারার বাইরের একটা গল্প দর্শকরা দেখতে পাবেন। আশা করি সবার ভালো লাগবে।

  • সর্বশেষ