শিরোনাম
◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও) ◈ ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’ ◈ বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি!

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট

খালিদ আহমেদ : [২] আজ বুধবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করবেন আইনজীবী মুরাদ রেজা ও ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীব।

[৩] এর আগে গত ৩ ফেব্রুয়ারি জামিন আবেদনের শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) করেছিলেন হাইকোর্ট।

[৪] ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় তাকে দণ্ডাদেশ দেওয়া হয়।

[৫] ২০১৯ সালের ২৮ নভেম্বর এ মামলায় দুই ধারায় মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। রায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারায় মোয়াজ্জেমকে পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং ২৯ ধারায় তিন বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাস কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া আইনের ৩১ ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেমকে খালাস দেওয়া হয়। সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে বিধায় ওসি মোয়াজ্জেমকে আট বছরই কারাদণ্ড ভোগ করতে হবে।

[৬] সাজার পর হাইকোর্টে আপিল করেন ওসি মোয়াজ্জেম হোসেন। গত বছরের ১৮ আগস্ট হাইকোর্ট তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পরে তিনি জামিন চেয়েও আবেদন করেন। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে ‘অসম্মানজনক’ কথা বলা ও তাঁর জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ২০১৯ সালের ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে মামলাটি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়